দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

২০১৮ সালের বিধিতে জাতীয়করণ করা সরকারি কলেজ ও স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ও উপাধ্যক্ষের কর্মরত এবং শূন্য পদের তথ্য চেয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। আগামী ১৮ নভেম্বরের মধ্যে এসব তথ্য অনলাইনে পাঠাতে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষদের নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) মাউশির এইচআরএম ইউনিট থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়।
অধিদপ্তরের উপপরিচালক মো. শওকত হোসেন মোল্যার সই করা নির্দেশনায় বলা হয়েছে, ২০১৮ সালের বিধিতে জাতীয়করণ করা অধিদপ্তরের অধীন সব সরকারি কলেজ ও স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ এবং উপাধ্যক্ষের কর্মরত ও শূন্য পদের হালনাগাদ তথ্য প্রয়োজন।
নির্দেশনায় সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষদের নির্ধারিত অনলাইন ফরমে প্রবেশ করে তথ্য পাঠাতে বলা হয়েছে। আগামী ১৮ নভেম্বরের (বুধবার) মধ্যে লিংকে (https://forms.gl/hN3281DqV5wtb8y7?utm_source=chatgpt.com) প্রবেশ করে তথ্য জমা দিতে হবে।
এ নির্দেশনার অনুলিপি মাউশির কলেজ ও প্রশাসন বিভাগের পরিচালক, আঞ্চলিক কার্যালয়ের পরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের পাঠানো হয়েছে।
কে